Bartaman Logo
৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফরাসি ওপেন: ফাইনালে আন্দ্রিভা-চোয়ালিনস্কা

ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছালেন মিরা আন্দ্রিভা, সেমি-ফাইনালে মার্তা কস্টিউককে হারিয়ে। নতুন রানি পেতে চলেছে রোলাঁ গারো। বিস্তারিত পড়ুন।

ফরাসি ওপেন: ফাইনালে আন্দ্রিভা-চোয়ালিনস্কা
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০

প্যারিস: গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে কখনও শেষ ষোলোর গণ্ডিই টপকাননি তিনি। ধর্তব্যের বাইরে থাকা সেই মিরা আন্দ্রিভাই চমক দিয়ে পৌঁছালেন ফরাসি ওপেনের ফাইনালে। মহিলাদের সিঙ্গলসের সেমি-ফাইনালে অষ্টম বাছাই রুশ কন্যা ৬-১, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন মার্তা কস্টিউককে। খেতাবি লড়াইয়ে ১৯ বছরের আন্দ্রিভা মুখোমুখি হবেন পোল্যান্ডের মাজা চোয়ালিনস্কার। শেষ চারে চোয়ালিনস্কা ৭-৬ (৭-৪), ৬-৪ সেটে হারান ডায়ানা স্নাইডারকে। শনিবার যাঁর হাতেই ট্রফি উঠুক না কেন, রোলাঁ গারো এবার নতুন রানি পেতে চলেছে।

Advertisement

এদিকে, পুরুষদের সিঙ্গলসের সেমি-ফাইনালে শুক্রবার জাকুব মেনসিকের মুখোমুখি হবেন আলেকজান্ডার জেরেভ। ফাইনালে ওঠার লড়াইয়ে ২৬তম বাছাই চেক প্লেয়ারের বিরুদ্ধে ফেভারিট হিসেবে কোর্টে নামবেন ২৯ বছর বয়সি জার্মান তারকা। অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবেন ইতালির দুই খেলোয়াড় ফ্ল্যাভিও ক্লোবোল্লি ও মাতেও আর্নাল্ডি।

সম্পর্কিত সংবাদ