Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রক্ষণাবেক্ষণের টাকা বাকি, মহিলাদের হেনস্তা আবাসনে

ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের বকেয়া টাকা চাইতে যাওয়ায় মহিলা আবাসিকদের হেনস্তা করার অভিযোগ উঠল হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে। র

রক্ষণাবেক্ষণের টাকা বাকি,  মহিলাদের হেনস্তা আবাসনে
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের বকেয়া টাকা চাইতে যাওয়ায় মহিলা আবাসিকদের হেনস্তা করার অভিযোগ উঠল হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় বারাসতের হৃদয়পুরে। বারাসত থানার পুলিস এসে চিকিৎসককে থানায় নিয়ে যায়। 

Advertisement

হৃদয়পুর এলাকার একটি ফ্ল্যাটে কয়েক বছর ধরে থাকেন হোমিওপ্যাথি চিকিৎসক। ফ্ল্যাটের নীচে তাঁর একটি চেম্বারও রয়েছে। অভিযোগ, কয়েক মাস ধরে তিনি মেন্টেনেন্সের টাকা দিচ্ছেন না। আবাসিকদের দাবি, সব পরিষেবা ভোগ করছেন উনি। কিন্তু রক্ষণাবেক্ষণের টাকা দেন না। কিছুদিন আগে বকেয়ার ১৫ হাজার টাকা দিয়েছেন। বকেয়া বাবদ আরও ১৩ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন অবিলম্বে। কিন্তু, সেই টাকা চাইতে ফ্ল্যাটের আবাসিক মহিলা সহ কয়েকজন চিকিৎসকের চেম্বারে যান রবিবার রাতে। সেই সময় চিকিৎসকের চেম্বারে তাঁর ভাইও ছিলেন। মহিলাদের গালিগালাজ সহ হেনস্তা করার অভিযোগ উঠেছে ওই চিকিৎসক এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে। এরপরই ফ্ল্যাটের আবাসিক মহিলা ছাড়াও এলাকার বাসিন্দারাও ওই চিকিৎসকের বিরুদ্ধে সরব হন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে বারাসত থানার পুলিস এসে চিকিৎসককে থানায় নিয়ে আসেন। যদিও মহিলাদের হেনস্তা করার অভিযোগ অস্বীকার করেছেন হোমিওপ্যাথি চিকিৎসক। বারাসত থানার পুলিস জানিয়েছে, চিকিৎসক ও ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ পৃথক দুটি অভিযোগ হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ