Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়া মামলা মহুয়ার

এবার কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের করলেন সাংসদ মহুয়া মৈত্র।

জোড়া মামলা মহুয়ার
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের করলেন সাংসদ মহুয়া মৈত্র। একটি মামলায় তাঁর অভিযোগ, ডিম-ছোড়া নিয়ে তিনি যে এফআইআর করেছেন, তাতে কোনো গুরুত্ব দিচ্ছে না পুলিশ। অথচ এর আগে সোশ্যাল মিডিয়ায় কিছু মন্তব্যের জেরে ২৮ জুন তাঁর বিরুদ্ধে হোগালবেড়িয়া থানায় যে এফআইআর দায়ের হয়েছিল, তা নিয়েও সক্রিয় হয়েছে পুলিশ। ফলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে, এই আশঙ্কায় রক্ষাকবচ চেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। দ্বিতীয় মামলায় মহুয়ার আবেদন, বিরোধী দলের সাংসদ হিসাবে তাঁকে নিরাপদে কাজ করতে দেওয়া হোক। শুক্রবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ৮ জুলাই এই জোড়া মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ