Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রকে বার্লিনে বিয়ে করলেন মহুয়া মৈত্র

বেশ কিছু বছর ধরেই বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্ব থেকে প্রেম তারপর বিয়ে।

প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রকে বার্লিনে বিয়ে করলেন মহুয়া মৈত্র
  • ৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেশ কিছু বছর ধরেই বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্ব থেকে প্রেম তারপর বিয়ে। গত ৩ মে জার্মানির বার্লিন প্রাসাদে চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও পুরীর প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্র। সেই বিয়ের ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও তাঁদের দু’জনের সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই জানতেন অনেক রাজনৈতিক নেতাই। মহুয়া ও পিনাকী দু’জনেই রাজনৈতিক ব্যক্তিত্ব। পিনাকী বিজেডি দলের প্রাক্তন সাংসদ তথা আইনজীবী। ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে প্রথমবারের জন্য পুরীর সাংসদ হন।

Advertisement

তারপর কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে যোগ দেন তিনি। বিজেডি থেকেই ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পুরীর সাংসদ হয়েছিলেন পিনাকী মিশ্র। যদিও গত লোকসভা ভোটে বিজেডি থেকে টিকিট পাননি তিনি। অন্যদিকে মহুয়া চাকরি করতেন মার্কিন অর্থলগ্নি সংস্থা জেপি মর্গ্যান অ্যান্ড চেসে। সেই চাকরি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পরে ২০১০ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালে করিমপুর বিধানসভা আসন থেকে ভোটে দাঁড়ান ও জয়ী হন। তারপরে ২০১৯ ও ২০২৪ সালে তৃণমূলের টিকিটেই সাংসদ হন মহুয়া। সাংসদের পাশাপাশি তৃণমূলের নদীয়া জেলার সংগঠনের দায়িত্বেও রয়েছেন তিনি। 

সম্পর্কিত সংবাদ