Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সঞ্জয়লীলার ছবিতে মহেশ?

এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবিতে মহেশ বাবুর অভিনয় দেখতে উৎসাহী দর্শক। এই আবহে খবর পরিচালক সঞ্জয়ীলাল বনশালীর ছবিতে কাজ করতে চলেছেন মহেশ।

সঞ্জয়লীলার ছবিতে মহেশ?
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবিতে মহেশ বাবুর অভিনয় দেখতে উৎসাহী দর্শক। এই আবহে খবর পরিচালক সঞ্জয়ীলাল বনশালীর ছবিতে কাজ করতে চলেছেন মহেশ। শোনা যাচ্ছে, ইতিমধ্যে মহেশের সঙ্গে আলোচনা সেরেছেন সঞ্জয়লীলা। একটি পিরিয়ড ড্রামাই তৈরি করতে চলেছেন পরিচালক। সেখানে মহেশকে দেখা যাবে সম্পূর্ণ নতুন অবতারে। আপাতত চিত্রনাট্য সাজাতে ব্যস্ত পরিচালক। পাশাপাশি সঞ্জয়লীলা সদ্য শেষ করেছেন ‘লাভ অ্যন্ড ওয়ার’ ছবির শ্যুটিং। রণবীর কাপুর, ভিকি কৌশল ও আলিয়া ভাট অভিনীত এই ছবিটি মুক্তি পাবে আগামী বছর। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। অন্যদিকে, মহেশ ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বারাণসী’ নিয়ে। সেই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করেছেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ