Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মাদ্রাসা শিক্ষক মামলা, ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে

সরকারি সাধারণ স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলার পাশাপাশি এবার পশ্চিমবঙ্গের মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বহাল থাকবে কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠে গেল।

মাদ্রাসা শিক্ষক মামলা, ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে
  • ২০ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকারি সাধারণ স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলার পাশাপাশি এবার পশ্চিমবঙ্গের মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বহাল থাকবে কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠে গেল। মাদ্রাসায় শিক্ষক, অশিক্ষক কর্মী নিয়োগের অধিকার কার? সংশ্লিষ্ট মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটি বা পরিচালন সমিতি? নাকি রাজ্য মাদ্রাসা কমিশনের? দীর্ঘদিন ধরে এই মামলার নিষ্পত্তি হয়নি। মঙ্গলবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চে ছিল শুনানি। কিন্তু প্রায় ৮০০ মামলা দেখে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, এতজনের শুনব কী করে? প্রত্যেকেরই যখন একই দাবি, তখন সব আবেদনকারীর আইনজীবীরা মিলে একটা অভিন্ন আবেদন রাখুন। বুধবার বিস্তারিত শুনব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ