• ‘দেবদাস’ ছবির ‘ডোলা রে’ গানটি আজও অনুরাগীমহলে সমাদৃত। মাধুরী দীক্ষিত ও ঐশ্বর্য রাই বচ্চনের পারফরম্যান্স গেঁথে রয়েছে দর্শক হৃদয়ে। ফের সেই নস্টালজিয়া উস্কে দিলেন মাধুরী। সদ্য উদয়পুরে আমেরিকার শিল্পপতি রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তেনা ও ভামসি গাদিরাজুর বিয়ের আসরে এই নাচে অনুষ্ঠান মাতিয়ে তোলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে মাধুরীর নাচের ঝলক। জাঁকজমকে ভরা এই বিয়েতে মাধুরী ছাড়াও বলি পাড়ার বহু তারকা উপস্থিত ছিলেন। সম্প্রতি ঘোষণা হয়েছে মাধুরীর পরের কাজ ‘মিসেস দেশপাণ্ডে’র কথা। এই সিরিজে সিরিয়াল কিলারের ভূমিকায় তিনি।



