Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিতর্কে মাধুরী

বিতর্কের মুখে অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অনুষ্ঠানে তিনঘণ্টা দেরি করে আসায় তাঁর ‘পেশাদারিত্ব’ নিয়েই প্রশ্ন উঠছে। কেবল দেশজুড়েই নয়, বিশ্বের কোণায় কোণায় মাধুরীর অগণিত অনুরাগী।

বিতর্কে মাধুরী
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বিতর্কের মুখে অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অনুষ্ঠানে তিনঘণ্টা দেরি করে আসায় তাঁর ‘পেশাদারিত্ব’ নিয়েই প্রশ্ন উঠছে। কেবল দেশজুড়েই নয়, বিশ্বের কোণায় কোণায় মাধুরীর অগণিত অনুরাগী। তাই কানাডা ট্যুরের আয়োজন করেছেন নায়িকা। তবে সেই ট্যুরের প্রথম অনুষ্ঠানেই প্রায় তিনঘণ্টা দেরি করে পৌঁছলেন অভিনেত্রী। তা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা। সেই হলের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই অনেকে প্রশ্ন তুলছেন, এতগুলি টাকা দিয়ে টিকিট কাটার পরেও কেন দীর্ঘক্ষণ বসে থাকতে হবে? পাশাপাশি মাধুরীর ট্যুর বাতিলের দাবিও উঠেছে। কেবল মাধুরীই নন। অনুষ্ঠানের আয়োজকদের দিকেও আঙুল তোলা হয়েছে। দর্শকদের দাবি, প্রচণ্ড অব্যবস্থা ছিল। যদিও এই বিষয়ে মাধুরীর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ