রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ঘিরে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। ছবিতে চাঁদের হাট বসেছে। রণবীর ছাড়াও অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবনের অভিনয় দেখা যাবে। এই আবহে প্রকাশ্যে এল আর মাধবনের ফার্স্ট লুক। আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার চরিত্রে দেখা যাবে মাধবনকে। রবিবার সকালে তাঁর ফার্স্ট লুক শেয়ার করা হয়। নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি। জানা গিয়েছে, আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার। ৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।



