Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মদনমোহনের নয়া রথের কাঠ পৌঁছল কোচবিহারে

চারটি জঙ্গল ঢুঁড়ে মদনমোহনের নতুন রথ নির্মাণের জন্য বিপুল পরিমাণ কাঠ কোচবিহারে পৌঁছল। জলদাপাড়া অভয়ারণ্যের উত্তর খয়েরবাড়ি, লঙ্কাপাড়া, কোদালবস্তি ও চিলাপাতা রেঞ্জের বিভিন্ন জায়গা থেকে গত ক’দিন ধরে কাঠ নির্বাচন করা হয়।

মদনমোহনের নয়া রথের কাঠ পৌঁছল কোচবিহারে
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: চারটি জঙ্গল ঢুঁড়ে মদনমোহনের নতুন রথ নির্মাণের জন্য বিপুল পরিমাণ কাঠ কোচবিহারে পৌঁছল। জলদাপাড়া অভয়ারণ্যের উত্তর খয়েরবাড়ি, লঙ্কাপাড়া, কোদালবস্তি ও চিলাপাতা রেঞ্জের বিভিন্ন জায়গা থেকে গত ক’দিন ধরে কাঠ নির্বাচন করা হয়। নতুন রথ নির্মাণের জন্য ওই কাঠ এবার চেরাই করা হবে। এরপর গুঞ্জবাড়িতে ডাঙ্গরআই মন্দিরে যেখানে একশো বছরেও পুরনো রথ রাখা আছে তার পাশেই ছাউনি তৈরি করে রথ নির্মাণের কাজ শুরু হবে। আগামী মঙ্গলবার থেকে সেই কাজ শুরু হবে। 

Advertisement

মন্দির সূত্রে জানা গিয়েছে, মোট ১০টি বড় বড় লগ নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লগগুলি ট্রাকে চাপানো হয়। ১০টি লগের মধ্যে সাতটি শালের ও তিনটি সেগুনের। যার মোট ওজন ৩.৩৮ মেট্রিক কিউব। এর কোনওটি ১৩ ফুট লম্বা, সাত ফুট গোলাই আবার কোনওটি ন’ফুট লম্বা আট ফুট গোলাই। 
কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, রথের জন্য যা কাঠ লাগবে তার ৫০ শতাংশ কাঠ জলদাপাড়া রেঞ্জে পাওয়া গিয়েছে। সেগুলি কোচবিহারে নিয়ে এসে চেরাই করে রথ নির্মাণের কাজ শুরু হবে। 
মদনমোহন মন্দিরের কর্মী জয়ন্ত চক্রবর্তী বলেন, রথ নির্মাণের কাঠ নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার থেকে রথ বানানোর কাজ শুরু হয়ে যাবে। 
কোচবিহারের মদনমোহন মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮৯ সালে। মহারাজাদের আমল থেকেই মদনমোহনের রথ চালু রয়েছে। সেই হিসেবে মদনমোহনের রথের বয়স ১০০ পেরিয়ে গিয়েছে বহুদিন আগেই। প্রতিবছরই রথ মেরামত করে চালানো হয়। এবার রথের বেশ কয়েক মাস আগে থেকেই নতুন রথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ