Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দলের কাছে চিঠি লিখে দুঃখপ্রকাশ মদন মিত্রর

কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের তরফে শোকজ করা হয়েছিল বিধায়ক মদন মিত্রকে। তার জবাব দিয়েছেন তিনি।

দলের কাছে চিঠি লিখে দুঃখপ্রকাশ মদন মিত্রর
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের তরফে শোকজ করা হয়েছিল বিধায়ক মদন মিত্রকে। তার জবাব দিয়েছেন তিনি। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়েছেন মদন। হোয়াটসঅ্যাপ মারফত নিজের বক্তব্য পাঠিয়েছেন কামারহাটির বিধায়ক। 

Advertisement

দলীয় সূত্রে জানা গিয়েছে, যে উত্তর মদন দিয়েছেন, তাতে নিজের মন্তব্যের জন্য দলের কাছে ‘দুঃখপ্রকাশ’ এবং ‘ক্ষমা প্রার্থনা’ করেছেন তিনি। চিঠিতে তাঁর মন্তব্য, ‘আমার কোনও মন্তব্যে দল অস্বস্তিতে পড়ে থাকলে আমি তার জন্য দুঃখিত। দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজীবন অনুগত থাকব এবং যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেসেই থাকব। দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাব।’  মদন একইসঙ্গে দলের কাছে আবেদন রেখেছেন, ‘যে বক্তব্যটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তার পুরো ভিডিও (কাটছাট ছাড়া) দল একবার দেখে নিয়ে বিচার-বিশ্লেষণ করুক।’ 
প্রসঙ্গত, ২৯ জুন মদন মিত্রকে শোকজ করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তার আগে কসবার দক্ষিণ কলকাতা ল’ কলেজের ঘটনায় মদন যে বক্তব্য রেখেছিলেন, তা কোনওভাবেই অনুমোদন করেনি তৃণমূল।

Advertisement
সম্পর্কিত সংবাদ