Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলুড় হাসপাতালে চালু হল মা ক্যান্টিন

বেলুড় হাসপাতালে চালু হল মা ক্যান্টিন
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে মঙ্গলবার থেকে শুরু হল মা ক্যান্টিন। সকালে মা ক্যান্টিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়, বালি পুরসভার প্রশাসক তথা হাওড়ার মহকুমা শাসক অমৃতা বর্মন রায়, এনইউএলএম দপ্তরের চেয়ারম্যান সোমনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। উদ্বোধনী দিনের মেনুতে ছিল ভাত, সয়াবিনের তরকারি, ডাল ও সিদ্ধ ডিম। পাঁচ টাকার বিনিময়ে রোজ দুপুরে হাসপাতালে আসা রোগী, তাঁদের পরিজন সহ সাধারণ মানুষ এই খাবার খেতে পারবেন। রানা চট্টোপাধ্যায় বলেন, ‘এই হাসপাতালে মা ক্যান্টিন চালু হওয়া খুবই জরুরি ছিল। কারণ হাসপাতাল ছাড়াও এখানে আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও বেলুড় স্টেশন রয়েছে। তাই প্রচুর মানুষের যাতায়াত থাকে নিত্যদিন।’ জানা গিয়েছে, আপাতত এই ক্যান্টিনে ১৫০ জনের খাবার মিলবে। তবে আগামী সপ্তাহ থেকে তা দ্বিগুণ করা হবে। পরবর্তীকালে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে খাবারের পরিমাণ বাড়ানো হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ