সংবাদদাতা, পতিরাম: মেয়ে সেজে এলাকায় ঘোরাঘুরি। শিশু চোর সন্দেহে ওই যুবককে বেঁধে বেধড়ক পেটাল উত্তেজিত জনতা। মারধর চলাকালীন যুবকের মাথা থেকে খুলে আসে ফলস চুল। এমনকী পরনে পুরুষের পোশাকের উপরেই ছিল মহিলাদের নাইটি। অভিযোগ, ওই যুবক একটি শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যা দেখতে পেয়েই ধরে ফেলেন স্থানীয়রা। এরপর শুরু হয় মারধর। সোমবার রাতে ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বালুরঘাটের ২৫ নম্বর ওয়ার্ডের সৃজনী ক্লাব সংলগ্ন আদিবাসী পাড়ায়। এদিকে উত্তেজিত জনতার হাত থেকে কোনরকমে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিস। পুলিস সূত্রে খবর, ওই যুবকের বাড়ি পতিরাম থানার বাউলে।
Advertisement
কিন্তু ঠিক কী কারণে ওই যুবক এতদূর এসে এলাকায় ঘোরাঘুরি করছিল, তা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকী ওই যুবক মানসিক ভারসাম্যহীন কি না তাও খতিয়ে দেখছে পুলিস। এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, এক যুবককে গতকাল স্থানীয়রা আটকে রেখেছিল। পুলিস উদ্ধার করেছে। ওই যুবক কেন ওই এলাকায় গিয়েছিল তা নিয়ে তদন্ত চলছে।
এবিষয়ে ওই শিশুর মা নীলিমা সরেন বলেন, আমার শিশু বাইরে খেলছিল। সেই সময় ওই যুবক আমার শিশুকে নিয়ে যাচ্ছিল। এরপর আমরা তাকে আটক করি। আমরা কেউ তাকে চিনি না। কিন্তু কেন আমার ছেলেকেই নিয়ে যাচ্ছিল, তা জানি না। প্রতিবেশী চিন্তামণি মুর্মু বলেন, মেয়ে সেজে ওই যুবক এলাকায় ঘুরছিল। আমরা ভেবেছিলাম বাচ্চাটিকে সে আদর করছে। পরে বোঝা যায় সে যুবক। চুরির উদ্দেশ্যেই এসেছিল। এরপর স্থানীয়রা তাকে ধরে রেখে পুলিসের হাতে তুলে দেয়।