Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

মা হচ্ছেন মেগান

মা হচ্ছেন মেগান
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
ফের মা হতে চলেছেন অভিনেত্রী মেগান ফক্স। সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন ‘জেনিফার্স বডি’ খ্যাত অভিনেত্রী। ২০২২ সালে গায়ক মেশিনগান কেলির সঙ্গে বাগদান সারেন নায়িকা। ২০২৩ সালেও মেগানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। তবে সেবার তাঁর গর্ভপাত হয়। মেগান ও মেশিনের সংসারে নতুন সদস্যের আসার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য, এর আগে অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে বিবাহ সম্পর্কে ছিলেন মেগান। ২০২০ সালে বিচ্ছেদ হয় তাঁদের। সেই সংসারে তিন সন্তানের জন্ম দিয়েছিলেন মেগান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ