Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মা ছেড়ে যাওয়া শিশুর ঠাঁই হোমে

এক অনাথ শিশুর আশ্রয় হল হোমে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত দুমাস ধরে এক অনাথ শিশুপুত্র বড় হয়ে উঠছিল। জন্মের পর মানসিক ভারসাম্যহীন মা তাকে রেখে চলে যায়। শুক্রবার তাকে মাটিগাড়ার একটি হোমের হাতে হস্তান্তর করা হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি মাধ্যমে।

মা ছেড়ে যাওয়া শিশুর ঠাঁই হোমে
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: এক অনাথ শিশুর আশ্রয় হল হোমে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত দুমাস ধরে এক অনাথ শিশুপুত্র বড় হয়ে উঠছিল। জন্মের পর মানসিক ভারসাম্যহীন মা তাকে রেখে চলে যায়। শুক্রবার তাকে মাটিগাড়ার একটি হোমের হাতে হস্তান্তর করা হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি মাধ্যমে। এনিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তিনজন অনাথ শিশুকে হোমে পাঠানো হল। হাসপাতাল সূত্রে খবর, দু›মাস আগে মানসিক ভারসাম্যহীন এক মহিলা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক পুত্র সন্তান প্রসব করেন। একটি মিশনারিজ স্বেচ্ছাসেবী সংস্থা সেই মানসিক ভারসাম্যহীন মহিলাকে এনেছিল। তারপক্ষে শিশুকে লালন-পালন করা সম্ভব নয়। তাই হাসপাতালে সদ্যোজাত সেই শিশুকে রেখে দিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বিষয়টি জানানো হয়েছিল। হাসপাতালের অ্যাডিশনাল সুপার ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, এদিন ওই শিশুকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি মাধ্যমে একটি হোমের হাতে তুলে দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ