Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

‘যত দ্রুত সম্ভব সিরিয়া ছাড়ুন’ মধ্যরাতে ভারতীয়দের সতর্ক করল দিল্লি

সিরিয়ার অবস্থা ক্রমেই ঘোরালো হচ্ছে। প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সেনার হাত থেকে বিদ্রোহীদের দখলে গিয়েছে আরও একটি শহর। ক্রমেই পিছু হঠছে সরকারি সেনা। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয়দের জন্য উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক।

‘যত দ্রুত সম্ভব সিরিয়া ছাড়ুন’ মধ্যরাতে ভারতীয়দের সতর্ক করল দিল্লি
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর: সিরিয়ার অবস্থা ক্রমেই ঘোরালো হচ্ছে। প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সেনার হাত থেকে বিদ্রোহীদের দখলে গিয়েছে আরও একটি শহর। ক্রমেই পিছু হঠছে সরকারি সেনা। গৃহযুদ্ধের  এমন পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয়দের জন্য উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক। ভারতীয়দের সুরক্ষায় একাধিক পরামর্শ দেওয়া হয়েছে।
Advertisement
আপাতত, সিরিয়ার এহেন পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ভারতীয়দের এখনকার জন্য সিরিয়া সফর বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে। যে ভারতীয়রা এখন সিরিয়ায় রয়েছে, তাঁদেরকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। নিজেদের নিরাপত্তা বজায় রাখতে যতটা সম্ভব বাইরে কম বেরোনোর অনুরোধও করা হয়েছে এবং একইসঙ্গে সম্ভব হলে এখনই সিরিয়া ছাড়ার পরামর্শও দিয়েছে বিদেশমন্ত্রক। পাশাপাশি, সে দেশে থাকা ভারতীয়দের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে কেন্দ্র। যে কোনও প্রয়োজনে সিরিয়ায় থাকা ভারতীয়দের 963 993385973 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বস্তুত, গত সপ্তাহ থেকেই সিরিয়ায় গৃহযুদ্ধের পরিস্থিতি ঘোরালো হচ্ছে। ইতিমধ্যেই বিদ্রোহীরা আলেপ্পা, হামা, হোমস ও দারা দখল করেছে বলে দাবি করা হচ্ছে। দারা থেকে ক্রমশই পিছু হঠছে আসাদ সেনা। সিরিয়া সরকারকে সাহায্য করতে রাশিয়া ও ইরান একাধিক পদক্ষেপ নিলেও বিদ্রোহীদের কাবু করতে পারছে না আসাদ সেনা। যা ইরান ও রাশিয়ার জন্য ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ