Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

‘ত্রাতা’ অটোচালকের সঙ্গে সাক্ষাৎ সইফের

‘ত্রাতা’ অটোচালকের সঙ্গে সাক্ষাৎ সইফের
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: গত ১৬ জানুয়ারি গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রার লিঙ্ক রোড দিয়ে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজন সিং রানা। তখন এক মহিলার চিৎকার শুনে গাড়ি থামিয়ে দেন তিনি। দেখেন রক্তে ভিজে যাচ্ছে এক ব্যক্তির শরীর। তিনি আর কেউ নন, অভিনেতা সইফ আলি খান। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে যান ভজন। তবে সুস্থ হয়ে অটোচালককে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অভিনেতা। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণ আগে সইফের সঙ্গে দেখা করে যান ভজন। তাঁর কথায়, ‘হাসপাতালে যাওয়ার পর সোজা নিয়ে যাওয়া হয় সইফের বেডে। সেখানে গিয়ে দেখলাম, অভিনেতার গোটা পরিবার রয়েছেন। শর্মিলা ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দেন সইফ নিজে। সবাই আমাকে খুবই সম্মান করেছেন।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ