Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

‘সান্তা’ অমিতাভ

‘সান্তা’ অমিতাভ
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বছর শেষে অমিতাভ বচ্চন ঠিক যেন ‘সান্তাক্লজ’। প্রতি রবিবার মুম্বইয়ে ‘জলসা’র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করা শাহেনশার বহু বছরের রীতি। মাঝে অবশ্য অসুস্থতার কারণে সে নিয়মে বাধা পড়েছিল। তবে ফের পুরোদমে অনুরাগী-সাক্ষাৎ তিনি শুরু করেছেন। বছরের শেষ রবিবারও অমিতাভ অনুরাগীদের সঙ্গে দেখা করেন। মেটান সেলফি ও অটোগ্রাফ আবদারও। তবে বছরের শেষ রবিবার স্পেশাল হয়ে রইল অন্য কারণে। অমিতাভ ধরা দিলেন যেন ‘সান্তা’ হিসেবে। সান্তাক্লজের মতোই অনুরাগীদের উপহার দিলেন অভিনেতা। শাহেনশার হাত থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। সকলকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন বিগবি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ