Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

‘পুষ্পা’র রেকর্ড

‘পুষ্পা’র রেকর্ড
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ফিরছে ‘পুষ্পা’। ইতিমধ্যে চর্চার কেন্দ্রবিন্দু অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’। ঘোষণা থেকেই এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে ছিল। অগ্রিম বুকিংয়ের ট্রেন্ডে দেখা যাচ্ছে, টিম পুষ্পার দারুণ রেজাল্ট। প্রচার কৌশল, কাস্টিংয়ের চমক, ভিএফএক্স ও অভিনয়— সব মিলিয়ে অল্লু ও রশ্মিকা মন্দানার এই সিনেমা যে বক্স অফিসে ঝড় তুলবে, তা অনুমান করেছিলেন সিনে বিশেষজ্ঞরা। প্রথম দিন থেকেই মুহূর্তের মধ্যে বিক্রি হয়েছে একের পর এক টিকিট। জানা গিয়েছে, প্রথম দিনই নাকি প্রায় ৩০ কোটি টাকার উপরে টিকিট বিক্রি হয়েছে। বহু ছবির অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড এই সিনেমা ভাঙবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম দিনের নিরিখে বক্স অফিসের অঙ্কে ‘পুষ্পা ২’ বিশ্বজুড়ে ২৫০ কোটির ব্যবসা করতে পারে।
Advertisement
সম্পর্কিত সংবাদ