Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

‘প্রেম’ আয়ুষ্মান

‘প্রেম’ আয়ুষ্মান
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নতুন প্রেমের খোঁজ পেলেন পরিচালক সুরজ বরজাতিয়া। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘প্রেম রতন ধন পাও’-এর মতো একাধিক ছবির হাত ধরে ‘প্রেম’কে চেনেন দর্শক। দীর্ঘদিন ধরেই নতুন জেনারেশনের প্রেমের খোঁজ চলছিল। শোনা যাচ্ছে, নতুন ‘প্রেম’ হচ্ছেন আয়ুষ্মান খুরানা। বেশ কয়েকদিন বিরতিতে ছিলেন ‘উঁচাই’ খ্যাত পরিচালক। ফের নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। ইতিমধ্যে আয়ুষ্মান ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে খবর। শ্যুটিং শুরু হবে আগামী বছর মে মাসে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ