Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

‘মিশন চুলবুল সিংহম’

‘মিশন চুলবুল সিংহম’
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
আরও বড় হতে চলেছে রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’। এবার আর ক্যামিও নয়, এবার পুরোদমে কপ ইউনিভার্সের একটি ছবির জন্য অজয় দেবগনের সঙ্গে জুটি বাঁধছেন সলমন খান। ছবির নাম ‘মিশন চুলবুল সিংহম।’ শুক্রবার ‘সিংহম এগেন’-এর মুক্তির দিন এই ছবির খবর সামনে এল। সলমন অভিনীত চুলবুল পান্ডে ও অজয়ের বাজিরাও সিংহমের মেলবন্ধন হবে এই নতুন অভিযানে। তবে কবে থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে বা আর কারা কারা এই ছবিতে থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই এই বিষয়ে নির্মাতারা মুখ খুলবেন বলে আশা করা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ