Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘মানুষ মরলে ঘুম ভাঙবে পুরসভার?’ শহরে বেআইনি নির্মাণে প্রশ্ন কোর্টের

‘মানুষ মরলে ঘুম ভাঙবে পুরসভার?’ শহরে বেআইনি নির্মাণে প্রশ্ন কোর্টের
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরে বেআইনি নির্মাণ কাজ নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা পুরসভার উদ্দেশে প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের প্রশ্ন, ‘মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে?’ 
Advertisement
সম্প্রতি বেনিয়াপুকুর থানা এলাকার একটি বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর দাবি, থানার উল্টোদিকে বেআইনি একটি বাড়ি তৈরি হচ্ছে। ওই রাস্তা অত্যন্ত সংকীর্ণ। কোনও দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজ করা সম্ভব হবে না। এ অভিযোগ জানানোর পরও পুরসভা বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি। তবে পুরসভা জানিয়েছে, বেআইনি ওই বাড়ি ভেঙে দেওয়া হবে। পুরসভার এই উত্তরে ক্ষুব্ধ প্রধান বিচারপতির মন্তব্য, ‘মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে? কেন ওই বেআইনি নির্মাণ বন্ধ করছেন না। বলছেন, যেমন কাজ চলছে চলুক পরে দেখব? এটা কী সঠিক জবাব?’ এরপর আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ