Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘কালিঘাটের কাকুর’ কণ্ঠস্বরের   নমুনা সংগ্রহ ফের পিছিয়ে গেল

‘কালিঘাটের কাকুর’ কণ্ঠস্বরের   নমুনা সংগ্রহ ফের পিছিয়ে গেল
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি থাকার কারণে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকুর’ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ ফের পিছিয়ে গেল। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ওই আর্জির ভিত্তিতে বুধবার ব্যাঙ্কশাল কোর্টে একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে ‘জেলবন্দি’ কাকুর ওই আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা ছিল। সেইমতো নির্দিষ্ট সময়ে তাঁকে কোর্টে হাজির করানোরও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রেসিডেন্সি জেল থেকে এদিন একটি রিপোর্ট দিয়ে বলা হয়, ওই বন্দি অসুস্থ হয়ে জেল হাসপাতালে ভর্তি। তাই তাঁকে আদালতে হাজির করানো সম্ভব নয়। জেলের ওই রিপোর্টের ভিত্তিতে কাকুর কৌঁসুলি সোমনাথ সান্যাল আদালতে বলেন, ‘আমার মক্কেল অসুস্থ। এখন তাঁর ভালো চিকিৎসার প্রয়োজন। তাই এইসময় এই আইনি প্রক্রিয়া স্থগিত রাখা হোক। উনি সুস্থ হয়ে ওঠার পর এই বিষয়ে যা করণীয়, তা করলে ভালো হয়।’ 
Advertisement
এরপরই এই বিষয়ে পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি। কিছুদিন আগেই ওই বন্দি অসুস্থ হয়ে ভর্তি হন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে, সম্প্রতি ফের তাঁকে জেলে ফিরিয়ে আনা হয়। তারই মধ্যে তিনি আবার অসুস্থ হয়ে জেল হাসপাতালে ভর্তি। এজন্য এদিন ওই আইনি প্রক্রিয়ার কাজ থমকে গিয়েছে। এনিয়ে বেশ কয়েকবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কাজ পিছিয়ে গেল বলে আদালত সূত্রের খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ