Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘জাত’ তোলার প্রমাণ না মিললেও মারধরের দায়ে ছাত্রের জরিমানা

‘জাত’ তোলার প্রমাণ না মিললেও মারধরের দায়ে ছাত্রের জরিমানা
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তফসিলি জাতিভুক্ত এক ছাত্র অভিযোগ করেছিলেন, তাঁকে ‘জাত’ তুলে গালাগালি দিয়েছেন ছাত্রাবাসের এক আবাসিক। কিন্তু আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়নি। তবে অভিযোগকারীকে মারধর ও আটকে রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে। শুক্রবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা অভিযুক্ত ছাত্রকে দোষী সাব্যস্ত করে দু’টি পৃথক ধারায় দেড় হাজার টাকা জরিমানা করেন। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী অমলেন্দু চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ‘অভিযুক্ত ছাত্র জামিনে রয়েছেন। জরিমানার টাকা দিতে না পারলে তাঁকে ১৫ দিন জেলে থাকতে হবে।’ যদিও দোষী ছাত্রের আইনজীবী মিঠু দাস বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে জাত তোলার অভিযোগটি যে মিথ্যা ছিল, তা কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে। ‘তফসিলি জাতিভুক্ত বিষয়ক আইনকে যাতে কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি।’ জানা গিয়েছে, ২০১৬ সালে তালতলা থানা এলাকায় এক ছাত্রাবাসে ওই ঘটনার পর অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে পুলিস মামলা দায়ের করে তদন্তে নামে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিস চার্জশিট পেশ করে। সাক্ষ্য দেন ১২ জন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ