নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান কপার লিমিটেড (এইচসিএল) ২০২৩-২৪ আর্থিক বছরে ‘এক্সেলেন্ট’ তকমা পেল। পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রক (ডিপিই) ‘মউ’ করার মাপকাঠিতে সংস্থাটিকে এই স্বীকৃতি দিয়েছে। এইচসিএল-এর প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৯-২০ আর্থিক বছরে সংস্থা লোকসান করেছিল। তারপর থেকে টানা তিনবছর ধরে সংস্থা লাভ করেছে। কর দেওয়ার আগে এই সময়ে মোট ৪০০ কোটি টাকা লাভ করেছে এইচসিএল। ১২ বছর পর এইচসিএল এই শিরোপা পেল ডিপিই’র কাছ থেকে। ১৯৬৭ সালে স্থাপিত এই সংস্থা দেশে তামা সরবরাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। উৎপাদন বৃদ্ধি নিয়ে উদ্যোগী হয়েছে এইচসিএল।



