সংবাদদাতা, বাগডোগরা: দুয়ারে সরকার প্রকল্পের সুবিধাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাটিগাড়া বিডিও অফিসে অনুষ্ঠিত হল ‘হ্যাপি স্ট্রিট’। সোমবার এই অনুষ্ঠানে দুয়ারে সরকার প্রকল্পের ৩৭টি পরিষেবার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সের আবেদন ও পুনর্নবীকরণ সম্পর্কেও সাধারণ মানুষকে অবগত করা হয়। অনুষ্ঠানে আদিবাসী নৃত্য, যোগ ব্যায়াম ও ক্যারাটের মতো নানান প্রদর্শনী তুলে ধরা হয়। এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
Advertisement
মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস বলেন, দুয়ারে সরকার ক্যাম্পগুলি কবে কোথায় হচ্ছে এবং কী কী পরিষেবা মিলবে সে সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতেই এই অনুষ্ঠান। এছাড়াও উৎকর্ষ বাংলার স্টল থাকছে ক্যাম্পে।



