Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘ছ’টি ভোট দিয়েছি’, বিজেপি কর্মীর দাবি ঘিরে তুলকালাম

‘ছ’টি ভোট দিয়েছি’, বিজেপি কর্মীর দাবি ঘিরে তুলকালাম
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি ও লখনউ: রিগিং, ছাপ্পা ভোট, ভোটারদের হুমকি। বুধবার অযোধ্যার মিলকিপুর বিধানসভা কেন্দ্রের হাই-ভোল্টেজ উপ নির্বাচন ঘিরে এমনই নানা অভিযোগ উঠল। কাঠগড়ায় শাসকদল বিজেপি। এরই মধ্যে পদ্ম পার্টির এক কর্মীর ছ’টি ভোট দেওয়ার দাবিকে ঘিরে তুমুল হইচই শুরু হয়েছে। যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে প্রশাসন। এদিকে, বিকেল ৫টা পর্যন্ত ৬৫.২৫ শতাংশ ভোট পড়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এদিন ভোট প্রক্রিয়া শুরুর কিছুক্ষণের মধ্যেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের অভিযোগ, বিজেপিকে সাহায্য করার জন্য ভুয়ো ভোটারদের সাহায্য করছেন প্রিসাইডিং অফিসাররাই। নিজের বক্তব্যের সমর্থনে স্ট্রিং অপারেশনের একটি অডিও ক্লিপও এক্স হ্যান্ডলে শেয়ার করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর ভিত্তিতে ওই আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। পরে অখিলেশ জানান, ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করতে আইডি পরীক্ষা করছেন পুলিস আধিকারিকরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ