Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

‘বুমবুম’কে নিয়ে চিন্তায় অজি শিবির

‘বুমবুম’কে নিয়ে চিন্তায় অজি শিবির
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
পারথ: ভারতের গত দুই সফরেই ডনের দেশে এসেছেন যশপ্রীত বুমরাহ। শুধু আসাই নয়, এদেশে তাঁর পারফরম্যান্স রীতিমতো ঈর্ষণীয়। ২১.২৫ গড়ে তাঁর পকেটে ৩২ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে এর চেয়ে কম গড়ে বেশি উইকেট মাত্র দু’জন ভিনদেশি পেসারের রয়েছে। তাঁরা হলেন রিচার্ড হ্যাডলি ও কার্টলি অ্যামব্রোজ। বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টে ‘বুমবুম’কে কীভাবে সামলানো হবে তা নিয়ে অজি শিবিরে চলছে জোরালো চর্চা। 
Advertisement
অজি মিডল অর্ডার ব্যাটসম্যান ট্রাভিস হেডের কথায় তা স্পষ্ট, ‘ওকে খেলা প্রায় অসম্ভব। মনে হতেই পারে যে আমি ওর চেয়ে এক কদম এগিয়ে রয়েছি। কিন্তু পরে দেখা যায় বুমরাহই সেখানে দাঁড়িয়ে। যে কোনও ফরম্যাটেই ও বিধ্বংসী। ওই ভারতের এক্স ফ্যাক্টর। কঠিন পরিস্থিতিতে বুমরাহর হাতেই তুলে দেওয়া হয় বল। আর বেশিরভাগ সময়ই এই আস্থার মর্যাদা রাখে ও। আর বুমরাহ আমার মতে বিগেস্ট প্লেয়ার। এই গ্রীষ্মে ও ঝামেলায় ফেলবেই আমাদের।’ একই সুরে গলা মিলিয়েছেন ওপেনার উসমান খাওয়াজা। তিনি বলেছেন, ‘প্রথমবার খেলার সময় ভাবছিলাম, ওর বলটা ধারণার চেয়ে এত দ্রুত আসছে কীভাবে? আসলে অন্যরকম অ্যাকশনের জন্য বলটা চোখের আড়ালেই থাকে দৌড়নোর সময়। ওর হাতগুলোও এমন থাকে যে ঠাহরই হয় না বল।’
বুমরাহর বিরুদ্ধে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে স্টিভ স্মিথের গড় বেশ ভাল (৫৬.৬৭)। কিন্তু তারপরও তিনি বলেছেন, ‘ওর বোলিং অ্যাকশন অন্য ধরনের। এর সঙ্গে ধাতস্থ হতে সময় লেগেছে। তবে অনেকবার বুমরাহর বিরুদ্ধে ব্যাট করেও ক্রিজে গিয়ে স্বচ্ছন্দ হই না। ওর বেশ কয়েকটা বল খেলার পর আত্মবিশ্বাস ফেরে যে, এবার সামলাতে অসুবিধা হবে না।’ 
সম্পর্কিত সংবাদ