Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ভারতের চর’ তকমা দিয়ে মহিলা সাংবাদিককে হেনস্তা

উত্তপ্ত বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। এরইমধ্যে পদ্মাপারের দেশে আক্রান্ত মহিলা সাংবাদিক। রাজধানী ঢাকায় চরম হেনস্তার চরম হেনস্তার শিকার হলেন বিশিষ্ট সাংবাদিক মুন্নি সাহা।

‘ভারতের চর’ তকমা দিয়ে মহিলা সাংবাদিককে হেনস্তা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা: উত্তপ্ত বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। এরইমধ্যে পদ্মাপারের দেশে আক্রান্ত মহিলা সাংবাদিক। রাজধানী ঢাকায় চরম হেনস্তার চরম হেনস্তার শিকার হলেন বিশিষ্ট সাংবাদিক মুন্নি সাহা। শনিবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ ঢাকার কারওয়ান বাজারে অফিস থেকে বেরনোর সময় তাঁর গাড়ি ঘিরে ধরে বিভোক্ষকারীরা। তাঁকে ‘ভারতীয় চর’ তকমা দিয়ে স্লোগান দেওয়া হয়।  উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এভাবে ঘেরাও ও স্লোগানের মধ্যে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। সাংবাদিককে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় এবং পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিসের কার্যালয়ে (ডিবি) নিয়ে যান পুলিসকর্মীরা। এরইমধ্যে বাংলাদেশের একাধিক গণমাধ্যম দাবি করে, মুন্নি সাহাকে ‘গ্রেপ্তার’ করেছে পুলিস। ওই খবর ঘিরে শোরগোল পড়ে যায়।  যদিও বিষয়টি অস্বীকার করে ঢাকা পুলিস। নিরাপত্তার জন্য সাংবাদিককে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাতেই তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে জানায় পুলিস। বর্তমানে একটি অনলাইন পোর্টালের সম্পাদক মুন্নি সাহা। সংরক্ষণ বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়েছে। ডিবি পুলিসের কর্তা রেজাউল করিম মল্লিক বলেন, বিক্ষোভের মুখে ওই সাংবাদিক আতঙ্কিত হয়ে পড়েন। পরে সবদিক বিবেচনা করে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে যে মামলা চলছে, সেগুলিতে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ