Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

‘বিগ বস’-এ নতুন রূপে হিনা

‘বিগ বস’-এ নতুন রূপে হিনা
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
ক্যানসার বদলে দিয়েছে জীবনের অনেকটাই। কিন্তু কোনও পরিস্থিতিতেই মনোবল হারাতে চান না অভিনেত্রী হিনা খান। ‘বিগ বস’ তাঁর চেনা প্ল্যাটফর্ম। সেখানেই নাকি নতুন রূপে ফিরবেন তিনি। ‘বিগ বস ১১’তে প্রতিযোগী ছিলেন অভিনেত্রী। কার্যত গোটা সিজনে তাঁর উপরই নজর ছিল দর্শকের। শোনা যাচ্ছে, ‘বিগ বস ১৮’-র মঞ্চেও থাকবেন হিনা। সপ্তাহের শেষে ‘উইকেন্ড কা ভার’ স্পেশাল এপিসোডে থাকবেন তিনি। ক্যানসারের সঙ্গে কঠিন লড়াইয়ের নানা মুহূর্তের কথা দর্শকের সঙ্গে ভাগ করে নেবেন। চলতি বছর জুন নাগাদ স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত হন হিনা। তিনি জানিয়েছেন, চিকিৎসা শুরু হওয়ার পর বহু ক্যানসার আক্রান্তের সঙ্গে তাঁর দেখা হয়েছে। তাঁদের দেখেই মনোবল ফিরে পেয়েছেন তিনি। এই কঠিন লড়াইয়ে প্রথম থেকেই পাশে ছিলেন হিনার পরিবার। সে সব গল্পই সকলের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।   
Advertisement
সম্পর্কিত সংবাদ