Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

‘আত্মহত্যা মনে হচ্ছে না’, এআই বিশেষজ্ঞের মৃত্যু নিয়ে দাবি মাস্কেরও

মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিশেষজ্ঞ সুচির বালাজির মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, সুচির আত্মঘাতী হয়েছেন। মৃত্যুর নেপথ্যে সন্দেহজনক কিছু নেই। জো বাইডেন প্রশাসনের এই দাবি মানতে নারাজ সুচিরের মা পূর্ণিমা রামারাও।

‘আত্মহত্যা মনে হচ্ছে না’, এআই বিশেষজ্ঞের মৃত্যু নিয়ে দাবি মাস্কেরও
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিউ ইয়র্ক: মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিশেষজ্ঞ সুচির বালাজির মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, সুচির আত্মঘাতী হয়েছেন। মৃত্যুর নেপথ্যে সন্দেহজনক কিছু নেই। জো বাইডেন প্রশাসনের এই দাবি মানতে নারাজ সুচিরের মা পূর্ণিমা রামারাও। তাঁর অভিযোগ, সুচিরকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। পুলিস-প্রশাসন আসল ঘটনা চাপা দিতে চাইছে। সেজন্য এফবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঘটনায় পূর্ণিমার পাশে দাঁড়িয়ে সুচির মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন টেসলা কর্তা এলন মাস্কও। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘দেখে মনে হচ্ছে না যে এটা আত্মহত্যা।’ 
Advertisement
দীর্ঘ চার বছর চ্যাটজিপিটির স্রষ্টা ওপেনএআই-এর সঙ্গে যুক্ত ছিলেন সুচির। সম্প্রতি ওই সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। সুচিরের অভিযোগ, মার্কিন কপিরাইটের নিয়ম ভেঙে চ্যাটজিপিটি তৈরি করেছিল ওপেনএআই। এর জেরে ইন্টারনেটের ক্ষতি হচ্ছে। এখানেই শেষ নয়। সুচির জানান, যে সব ব্যবসায়ীদের তথ্য ব্যবহার করে চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তাঁদের ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলছে ওপেনএআই। তারপরেই ২৬ নভেম্বর সানফ্রান্সিসকোর বুকানন স্ট্রিটের অ্যাপার্টমেন্টে উদ্ধার হয় সুচিরের দেহ। রবিবার এক্স হ্যান্ডলে মাস্ক ও বিবেক রামাস্বামীকে ট্যাগ করে পূর্ণিমা লেখেন, ‘ব্যক্তিগত অটপসির রিপোর্ট পুলিসের দেওয়া তত্ত্বের সঙ্গে মিলছে না। সুচিরের অ্যাপার্টমেন্টে লুটপাট চালানো হয়েছিল। বাথরুমে সুচিরকে খুন করা হয়েছিল। সেখানে থাকা রক্তের দাগ তারই প্রমাণ। প্রশাসন খুনের ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালাতে চাইছে। এফবিআই তদন্তের আর্জি জানাচ্ছি।’ এর উত্তরেই পূর্ণিমার পাশে দাঁড়িয়েছেন মাস্ক। ২০১৫ সালে স্যাম অল্টম্যানের সঙ্গে হাত মিলিয়ে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন এলন মাস্ক। তিন বছর পরেই ওই সংস্থা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। তৈরি করেন এক্সএআই। সম্প্রতি অল্টম্যানের সংস্থাকে ‘মোনোপলিস্ট’ আখ্যা দিয়েছিলেন মাস্ক। এবার সুচিরের ঘটনায় পরোক্ষে প্রশাসনকেই দায়ী করলেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ