Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

‘আমি বাংলাদেশকে মোদির উপর ছাড়লাম’, বড় সিদ্ধান্তের কথা জানালেন ট্রাম্প

মার্কিন সফরে গিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দ্বিপাক্ষিক আলোচনার পরে একটি যৌথ সাংবাদিক বৈঠকে বসেছিলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।

‘আমি বাংলাদেশকে মোদির উপর ছাড়লাম’, বড় সিদ্ধান্তের কথা জানালেন ট্রাম্প
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ১৪ ফেব্রুয়ারি: মার্কিন সফরে গিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দ্বিপাক্ষিক আলোচনার পরে একটি যৌথ সাংবাদিক বৈঠকে বসেছিলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। সাংবাদিক বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা করা হয়। এরইমধ্যে প্রশ্ন আসে বাংলাদেশ নিয়েও। এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ নিয়ে আমেরিকার ভূমিকা কী থাকবে? এর উত্তরে ট্রাম্প জানান, এই বিষয়টি তিনি পিএম মোদির উপরেই ছাড়ছেন।
Advertisement
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু এদিন সেই রাস্তায় হাঁটেননি ট্রাম্প। বাংলাদেশ নিয়ে কার্যত নীরব থেকে তিনি গোটা বিষয়টি প্রধানমন্ত্রী মোদির দিকেই ঠেলে দিয়েছেন। তিনি বলেছেন, “দীর্ঘ দিন ধরে ভারতের প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন। বহু বছর ধরে এই চেষ্টা চলছে। আমি এই সংক্রান্ত খবর পড়েছি। তাই বাংলাদেশের ব্যাপারটা আমি মোদির উপরেই ছাড়ছি।”
এই সাংবাদিক বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে মোদির আলোচনা হয়েছে। যদিও সেই আলোচনা কতটা গভীর হয়েছে বা কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা খোলসা করেননি বিদেশ সচিব।
Advertisement
সম্পর্কিত সংবাদ