Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

লস এঞ্জেলসের দাবানলে মৃত বেড়ে ১০, চলছে লুট

আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে লস এঞ্জেলসের দাবানল। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে নতুন নতুন এলাকা। সেইসঙ্গে বেড়ে চলেছে মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। এরই মধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়েছে লুটপাট। আমেরিকার অন্যতম এই অভিজাত এলাকা থেকে প্রাণভয়ে মানুষ পালাতে শুরু করেছেন।

লস এঞ্জেলসের দাবানলে মৃত বেড়ে ১০, চলছে লুট
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লস এঞ্জেলস: আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে লস এঞ্জেলসের দাবানল। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে নতুন নতুন এলাকা। সেইসঙ্গে বেড়ে চলেছে মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। এরই মধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়েছে লুটপাট। আমেরিকার অন্যতম এই অভিজাত এলাকা থেকে প্রাণভয়ে মানুষ পালাতে শুরু করেছেন। আর সেই সুযোগ নিচ্ছে অপরাধীরা। গত মঙ্গলবার দাবানল শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন লস এঞ্জেলসের শেরিফ রর্বাট লুনা। প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে আগুন নেভানোর কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে অন্তত ১০ হাজার বাড়ি জ্বলে গিয়েছে ।
Advertisement
লস এঞ্জেলসের আগুনে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তথা শহরের প্রাক্তন মেয়র এরিক গার্সেটির বাবা-মা ও আত্মীয়দের। সেখানকার ভয়াবহ পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আবহাওয়া বদলের কারণেই এই ঘটনা। ঘণ্টায় ১০০ মাইল বেগে হাওয়া বইছে। এমনটা আগে কখনও দেখা যায়নি।’ পরিবেশের এই পরিবর্তন নিয়ে সারা বিশ্বের সতর্ক হওয়া প্রয়োজন বলেও জানান গার্সেটি। তাঁর কথায়, ‘প্রকৃতি কিন্তু কোনও সীমান্ত বোঝে না।’
Advertisement
সম্পর্কিত সংবাদ