Bartaman Logo
৯ জুন, ২০২৬

এলপিজি সরবরাহ স্বাভাবিক: কেন্দ্র

কেন্দ্র জানিয়েছে, একাধিক দেশ থেকে জ্বালানি আমদানি ও অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এলপিজির জোগান অব্যাহত রাখা হচ্ছে। আমেরিকা, নরওয়ে, কানাডা, আলজিরিয়ার পাশাপাশি রাশিয়া থেকেও এলপিজি আমদানি করা হচ্ছে।

এলপিজি সরবরাহ স্বাভাবিক: কেন্দ্র
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি:  এলপিজি নিয়ে ফের দেশবাসীকে আশ্বস্ত করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক্স হ্যান্ডলে লিখেছে, ‘এক সরকারি আধিকারিকের বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, গ্যাসের সংকট মিটতে ৪ বছর লাগবে। এই তথ্য একেবারেই সঠিক নয় এবং জ্বালানি সরবরাহে দেশের অবস্থানকে ভুল ভাবে তুলে ধরা হয়েছে।’ কেন্দ্র জানিয়েছে, একাধিক দেশ থেকে জ্বালানি আমদানি ও অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এলপিজির জোগান অব্যাহত রাখা হচ্ছে। আমেরিকা, নরওয়ে, কানাডা, আলজিরিয়ার পাশাপাশি রাশিয়া থেকেও এলপিজি আমদানি করা হচ্ছে। অন্যদিকে বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রেও কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, মার্চ মাসে প্রতিদিন গড়ে ৫০ লক্ষ সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। কোনো ডিস্ট্রিবিউটারই ঘাটতির অভিযোগ করেনি। বুকিংয়ের ৫ থেকে ৬ দিনের মধ্যে সিলিন্ডার বাড়িতে পৌঁছে যাচ্ছে। কেন্দ্রের দাবি, দেশজুড়ে আতঙ্ক ছড়াতেই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। নাগরিকদের এবিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ