Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সমুদ্রতটে প্রেমকাহিনি

সমুদ্রের প্রেক্ষাপটে দুই প্রজন্মের প্রেমের গল্প বুনছেন পরিচালক বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তাঁর ছবির নাম ‘শঙ্খবেলায়’। রজত-বীথিকা ও সন্দীপ-তৃষার প্রেমকাহিনি এই ছবির মূল উপজীব্য।

সমুদ্রতটে প্রেমকাহিনি
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সমুদ্রের প্রেক্ষাপটে দুই প্রজন্মের প্রেমের গল্প বুনছেন পরিচালক বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তাঁর ছবির নাম ‘শঙ্খবেলায়’। রজত-বীথিকা ও সন্দীপ-তৃষার প্রেমকাহিনি এই ছবির মূল উপজীব্য। কলেজ জীবনে দেখা রজত ও বীথিকার। তারপর দাম্পত্য জীবনে কাটিয়ে দেওয়া পঞ্চাশ বছর। তবে সময়ের কঠিন স্রোতে একদিন হারিয়ে যেতে হয় বীথিকাকে। সেই হারিয়ে যাওয়া মেনে নিতে পারে না রজত। অন্যদিকে, সন্দীপ ও তৃষা বর্তমান প্রজন্মের। তাদের ভালোবাসার টানাপোড়েনে প্রাধান্য পায় অতীত, তৃতীয় ব্যক্তি। দুই প্রজন্মের এমন গল্পকেই এক সুতোয় বেঁধেছেন পরিচালক। রজতের চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। বীথিকার ভূমিকায় লাবণী সরকার। সন্দীপ ও তৃষার চরিত্রে যথাক্রমে ওম সাহানি ও মেঘা চৌধুরী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, সঞ্জীব সরকার, বোধিসত্ত্ব মজুমদার, রজত গঙ্গোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, মৌসুমী ভট্টাচার্য ও অলোক সান্যাল। পরিচালক বললেন, ‘পুরো গল্পটি সমুদ্রতটের প্রেক্ষাপটে রচিত। সমুদ্র আমাকে ভীষণ আকৃষ্ট করে। তাই ভালোবাসার গল্পকে সেখানে নিয়ে গিয়েছি। দুই প্রজন্মের নানা দিক থেকে পার্থক্য গল্পে ফুটে উঠেছে।’ সঙ্গীত পরিচালনায় অমিত সুর, শমিক গুহ রায়। শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ