Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রেমের গল্প

ফের পরিচালকের আসনে ফিরছেন রীতেশ বাত্রা। ছ’বছর পর আরও একটি রোমান্টিক ছবি পরিচালনা করতে চলেছেন তিনি। ২০১৯ সালে ‘ফটোগ্রাফ’ ছবিটি পরিচালনা করেছিলেন রীতেশ।

প্রেমের  গল্প
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফের পরিচালকের আসনে ফিরছেন রীতেশ বাত্রা। ছ’বছর পর আরও একটি রোমান্টিক ছবি পরিচালনা করতে চলেছেন তিনি। ২০১৯ সালে ‘ফটোগ্রাফ’ ছবিটি পরিচালনা করেছিলেন রীতেশ। সেই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও সানায়া মালহোত্রা কাজ করেছিলেন। শোনা যাচ্ছে, এবার দু’টি ভিন্ন সংস্কৃতির মধ্যে প্রেমের গল্প পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক। এক ভারতীয় ছেলে ও বিদেশি মহিলার মধ্যে সম্পর্কের বিষয়টি দেখা যাবে। যদিও মুখ্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা স্পষ্ট নয়। শীঘ্রই তা প্রকাশ্যে আনবেন নির্মাতারা। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘দ্য লাঞ্চবক্স’, ‘এলিফ্যান্ট হুইসপারার্স’ খ্যাত গুণীত মোঙ্গা কাপুর।     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ