Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ার বাগনানে যাত্রীবাহী বাসে লরির ধাক্কা! মৃত ৪, জখম ২৫

বৃষ্টির দিনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে। একটি যাত্রীবাহী বাসে লরির ধাক্কার জেরে মৃত্যু হল চার’জনের। জখম ২৫ জন বাসযাত্রী।

হাওড়ার বাগনানে যাত্রীবাহী বাসে লরির ধাক্কা! মৃত ৪, জখম ২৫
  • ১৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, হাওড়া: বৃষ্টির দিনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে। একটি যাত্রীবাহী বাসে লরির ধাক্কার জেরে মৃত্যু হল চার’জনের। জখম ২৫ জন বাসযাত্রী। এদিন সকালে ১৬ নং জাতীয় সড়কের উপর ঘটেছে দুর্ঘটনাটি। জখমরা বাগনান গ্রামীণ হাসপাতাল ও উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতে গিয়েছেন রা‌জ্যের মন্ত্রী পুলক রায়। জখমদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাগনান থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। সকাল সাড়ে সাতটা নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ের কাছে বাসটি জাতীয় সড়কে উঠতে যাচ্ছিল। সেই সময়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে। বাসে থাকা একাধিক যাত্রী রাস্তার উপরেই ছিটকে পড়েন। দুর্ঘটনার পর জখম যাত্রীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে লরিটি কোলাঘাটের দিকে যাচ্ছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ