Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়ানজুলিতে পড়ল লরি, কেবিনে ড্রাইভার-খালাসি

নয়ানজুলিতে পড়ল লরি, কেবিনে ড্রাইভার-খালাসি
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল ১০ চাকার লরি। গাড়ির ভিতরেই আটকে পড়েন চালক ও খালাসি। লরির কেবিন থেকে বাঁচার জন্য চিৎকার করতে থাকেন তাঁরা। আর্তনাদ শুনে স্থানীয় এক যুবক এগিয়ে আসেন। তিনিই খবর দেন পুলিসকে। পরে ময়নাগুড়ির দমকল কর্মীরা আসেন। লরির জানালা ভেঙে উদ্ধার করা হয় দু’জনকে। সোমবার সকালে ঘটনাটি ঘটে ময়নাগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের ঝাঝাঙ্গি সেতু সংলগ্ন এলাকায়। আহত দু’জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, গাড়িটি নাগাল্যান্ডের। সেটিতে লোহার রড ছিল। রাতে হোটেলে খাওয়াদাওয়া করে চালক লরি নিয়ে ধূপগুড়ির দিকে রওনা হন। জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে যায় নয়ানজুলিতে। সেই সময় স্থানীয় এক ব্যক্তি পেট্রল পাম্পে জ্বালানি ভরতে গাড়ি নিয়ে আসেন। তিনি পাম্প থেকে বের হয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দু’জনের চিৎকার শুনতে পান। তিনি বন্ধুকে ফোন করেন। অন্যান্য লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন। তাঁরাও আটকে থাকা দু’জনকে উদ্ধার করার চেষ্টা চালান। 
এরপর পুলিস, দমকল কর্মীরা গিয়ে দীর্ঘ চেষ্টার পর গাড়িতে থাকা দু’জনকে উদ্ধার করেন। হাইওয়ে ট্রাফিক ওসি স্বপন বর্মন বলেন, গাড়ির ভিতরে দু’জন আটকে ছিলেন। দমকল কর্মীদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করি। যে দু’জন আটকে ছিলেন, তাঁদের বাড়ি ঝাড়খণ্ডে। লরিতে লোহার রড ছিল। গাড়িটি নয়ানজুলি থেকে তোলা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাগুড়ি ফায়ার স্টেশনের ওসি নিতাই শীল বলেন, যে দু’জন লরির কেবিনে আটকে পড়েছিলেন, তাঁদের উদ্ধার করা হয়েছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ