হাত ছাড়ল দীর্ঘদিনের জোটসঙ্গী, বিপাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জেরুজালেম: সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ইজরায়েলে ক্ষমতা দখল করতে মরিয়া  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু, ক্রমে সেই সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। কারণ নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গ ত্যাগ করার কথা ঘোষণা করেছে দীর্ঘদিনের জোট সঙ্গীও। জানা গিয়েছে, অতি প্রাচীনপন্থী ইহুদি দল ইউনাইটেড তোহরা জুডিজম গত পাঁচটি নির্বাচনে নেতানিয়াহুর দলের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু, বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হেরযোগের সঙ্গে বৈঠকে নিজেদের অবস্থান বদলের কথা জানিয়েছে তারা। অর্থাৎ এবার আর তারা লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোটে থাকবে না। এই ঘোষণার জেরে আরও বিপাকে পড়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। তবে নেতানিয়াহুর বিরোধী শিবিরকেও সমর্থন করছে না অতি প্রাচীনপন্থী দলটি। ফলে ইজরায়েলের মসনদে কে বসবেন, তা নিয়ে অচলাবস্থা অব্যাহত। রাজনৈতিক মহলের মতে, বুধ ও বৃহস্পতিবার সমস্ত দলের সঙ্গে বৈঠক করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট। কিন্তু, শেষ খবর পাওয়া পর্যন্ত নেতানিয়াহু কিংবা বিরোধী আইসজেনকোট—কেউই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। 

Advertisement