Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জলের দাবিতে ময়নাগুড়ির নেতাজিপাড়ায় বিক্ষোভ স্থানীয়দের

বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন ময়নাগুড়ি শহর সংলগ্ন নেতাজিপাড়ার বাসিন্দারা। গ্রামটি খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত।

পানীয় জলের দাবিতে ময়নাগুড়ির নেতাজিপাড়ায় বিক্ষোভ স্থানীয়দের
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন ময়নাগুড়ি শহর সংলগ্ন নেতাজিপাড়ার বাসিন্দারা। গ্রামটি খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। নেতাজিপাড়ার পাশাপাশি হঠাৎ কলোনি এলাকাতেও জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে। প্রায় তিন হাজার মানুষজন জল কষ্ট ভোগ করছেন। জনপ্রতিনিধিদের দাবি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদাসীনতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

Advertisement

দীর্ঘ কয়েক বছর ধরে গরমের সময় নেতাজিপাড়া সহ পাশের এলাকার কুয়ো শুকিয়ে যায়। গ্রামবাসীদের জর্দা নদীর জল সংগ্রহ করে দৈনন্দিন কাজকর্ম করতে হয়। যাঁদের সামর্থ্য আছে তাঁরা জল কিনে নিচ্ছেন, আর যাদের সামর্থ্য নেই তাঁরা পাশাপাশি দুটি জাতীয় সড়ক পার করে গোবিন্দনগর এলাকা থেকে পানীয় জল বয়ে নিয়ে আসেন। এতটা দূর থেকে জল বয়ে আনতে বাসিন্দাদের সমস্যা হয়। তাই বৃহস্পতিবার রাস্তায় বালতি রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। 
বৃদ্ধা সন্ধ্যা রায়,গীতা সাহা বলেন, আমাদের বয়স হয়েছে। এই জলের জন্য কোনওভাবে দু’টি করে বালতি নিয়ে যাই শহর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে। দু’টি পাশাপাশি রাস্তা পার হতে হয়। সবসময় রাস্তা দিয়ে গাড়ি চলে। একাধিকবার জনপ্রতিনিদের জানিয়েও লাভ হয়নি। অর্চনা দে সরকার, লতা মোদক বলেন, এলাকার কুয়োগুলি শুকিয়ে গিয়েছে। কয়েক বছর ধরে গরমের সময় আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের অতীন রায় বলেন, জলের এই সমস্যার জন্য দায়ী জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। তাদের উদসীনতাতেই এই পরিস্থিতি হয়েছে। খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সীমা রায় বলেন, প্রত্যেকটি দপ্তরে চিঠি করেছি এই জলের সমস্যার জন্য। কিন্তু এখন পর্যন্ত সমস্যা রয়ে গিয়েছে। কাজের কোনও ইচ্ছেই নেই পিএইচই’র। পিএইচই’র ময়নাগুড়ির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার রায় বলেন, সেখানে কী কারণে সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখে দ্রুত সমাধান করার চেষ্টা করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ