Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলুড় স্টেশন রোড অবরোধ স্থানীয়দের, জমা জল সরাতে তৎপরতা পুরসভার

জল জমে দুর্বিষহ অবস্থা। এর প্রতিবাদে মঙ্গলবার বেলুড় স্টেশন রোড অবরোধ করেন মহিলারা। এরপর পুরসভা যন্ত্র এনে দু’টি ওয়ার্ডে নিকাশি সংস্কারের কাজ করে।

বেলুড় স্টেশন রোড অবরোধ স্থানীয়দের, জমা জল সরাতে তৎপরতা পুরসভার
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জল জমে দুর্বিষহ অবস্থা। এর প্রতিবাদে মঙ্গলবার বেলুড় স্টেশন রোড অবরোধ করেন মহিলারা। এরপর পুরসভা যন্ত্র এনে দু’টি ওয়ার্ডে নিকাশি সংস্কারের কাজ করে। তারপর জমা জল সরে। সমস্যা থেকে রেহাই পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।

Advertisement

ম্যানহোলে আবর্জনা জমে থাকার কারণে বৃষ্টি থেমে গেলেও বালি পুরসভার ৯ ও ১১ নম্বর ওয়ার্ডের বেশ কিছু অংশ থেকে জমা জল সরছিল না বলে অভিযোগ পুরকর্মীদের। একাধিক বাড়ির ভিতরেও জল জমেছিল। বাড়ছিল সাপের উপদ্রব। এর প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ দেখান। তারপর বুধবার দু’টি ওয়ার্ডের নিকাশি সাফাইয়ে জোর দেয় পুরসভা। কলকাতা পুরসভা থেকে জেট কাম সাকশন মেশিন এনে ম্যানহোল সাফাইয়ের কাজ হয়। ম্যানুয়াল পদ্ধতিতেও কাজ চলে। এদিন বিকেলের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এর পাশাপাশি সারফেস ড্রেন নিয়মিত সাফ করা হবে বলে বাসিন্দাদের আশ্বস্ত করেছে পুর কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ