Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

লন্ডনে ছুরিকাহত যুবক, ধৃত তিন

ব্রিটেনে ছুরিকাহত যুবক। রবিবার সকালে মধ্য লন্ডনের এই ঘটনায় আহত যুবককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

লন্ডনে ছুরিকাহত যুবক, ধৃত তিন
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
লন্ডন: ব্রিটেনে ছুরিকাহত যুবক। রবিবার সকালে মধ্য লন্ডনের এই ঘটনায় আহত যুবককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। খুনের চেষ্টার অভিযোগে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। আরও একজনকে উত্তেজনা ছড়ানোর অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের মধ্যে দু’জনের মুখে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে এদিন ওয়েস্টমিনস্টার ব্রিজ বন্ধ রাখা হয়। হামলার কারণ জানার চেষ্টা চলছে। যদিও ঘটনার সঙ্গে জঙ্গি যোগের আশঙ্কা ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, বচসার জেরেই এই হামলা।
Advertisement
সূত্রের খবর, এদিন স্থানীয় সময় ১০টা ৪৫ নাগাদ ব্রিজের উপর হামলার খবর মেলে। জানা যায়, কয়েকজন ব্যক্তি একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স। সেখানে যেতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। তাঁর শরীরের একাধিক জায়গায় ছিল ছুরির আঘাত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ