Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

লিম্বুবস্তির গাড়িচালককে পিটিয়ে খুনের দায়ে যাবজ্জীবন

লিম্বুবস্তির গাড়িচালককে পিটিয়ে খুনের দায়ে যাবজ্জীবন
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রতিবেশীকে পিটিয়ে খুনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। শুক্রবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের তৃতীয় কোর্টের বিচারক বিপ্লব রায় ওই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তের নাম সুরেশ থাপা। ঘটনাটি ২০২২ সালের ১৪ নভেম্বর ভক্তিনগর থানার অন্তর্গত লিম্বু বস্তির।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ভবেশ বিশ্বকর্মা নামে এক গাড়িচালকের সঙ্গে সুরেশ থাপার রাস্তায় মারামারি হয়। সুরেশও গাড়িচালক। লোহার রড দিয়ে ভবেশকে মাথায় আঘাত করে সুরেশ। ঘটনাটি দেখতে পেয়ে ছুটে যান ভবেশের ছেলে রাজা। তিনি রক্তাক্ত অবস্থায় বাবাকে উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় ভবেশকে শিলিগুড়ির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। মামলায় সরকারপক্ষের আইনজীবী সঞ্জয় দাস বলেন, ঘটনায় মৃতের পরিবার সুরেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে গ্রেপ্তার করে পুলিস। মামলায় ১৫ জন সাক্ষ্য দেন। এদিন বিচারক সুরেশ থাপাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ