নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারে কলকাতা পুলিসের সদর দপ্তরের ঠিক উল্টোদিকের ফুটপাতে বৃষ্টির মধ্যে কার্নিশ ভেঙে গুরুতর জখম বলেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জখম ওই ব্যক্তির নাম অমল বন্দ্যোপাধ্যায় (৭৮)। বৃদ্ধের বাড়ি এয়ারপোর্ট থানা এলাকায়। দুর্ঘটনার পর অমলবাবুকে উদ্ধার করে পুলিস এসএসকেএম হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, বৃষ্টি চলাকালে পাঁচতলার জীর্ন কার্নিশ আচমকাই বৃদ্ধের ওপর ভেঙে পড়ে।



