রিল লাইফের ‘পুষ্পা’ হতে পারল না পাচারকারীরা। অন্ধপ্রদেশে লাল চন্দনের চোরা চালানের চেষ্টা ভেস্তে গেল। শ্রীঘরে ঠাঁই হল তিন পান্ডার। বাজেয়াপ্ত লাল চন্দনের বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। বুধবার এই বিপুল লাল চন্দন কাঠ বোঝাই ট্রাক ধরা পড়েছে চিত্তুর জেলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজ্য থেকে প্রায় সাত টন লাল চন্দন নিয়ে যাওয়া হচ্ছিল অসমে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সেই পরিকল্পনা বানচাল করে দেয় পুলিসের পাচার বিরোধী বিশেষ শাখা।



