মুম্বই: ২০ বছরের এক তরুণীক ধর্ষণের অভিযোগে মুম্বইয়ে গ্রেপ্তার এক অটো রিকশচালক। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিস অটোচালক রাজ রতনকে গ্রেপ্তার করে। তবে তদন্তে বেরিয়ে আসে অন্য এক ঘটনা।
Advertisement
মুম্বই স্টেশনে যাওয়ার পথেই তরুণীর গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। তড়িঘড়ি তিনি হাসপাতালে গেলে চিকিৎসকদের মাথায় হাত। তাঁর যৌনাঙ্গ থেকে ব্লেড এবং পাথর বের করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁকে ধর্ষণ করা হয়েছে। বাড়ি ফিরে বাবা-মা যদি তা জানতে পেরে বকাবকি করেন, সেই জন্য তিনি নিজে গোপনাঙ্গে ব্লেড ও পাথর ঢুকিয়ে দিয়েছিলেন। চিকিৎসকরা বিষয়টি পুলিসকে জানায়। তবে পুলিস ওই তরুণীর বয়ান নিতে গেলে প্রথমে তিনি নিজেকে অনাথ বলে দাবি করেন। পরে গোটা বিষয় পুলিসের কাছে খোলসা করেন।
ঘটনাটি সপ্তাহখানেক আগের। সেদিন সকালে ওই তরুণী গোরেগাঁও থেকে ট্রেনে মুম্বইয়ে আসেন। পরিকল্পনা ছিল আর্নালা বিচে থাকবেন। গোটা দিন অটোয় ঘোরাফেরার পর কোনও হোটেল না পেয়ে তিনি ওই চালকের সঙ্গে সৈকতেই থেকে যান। তখনই সুযোগ বুঝে চালক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পুলিস জানিয়েছে, ওই তরুণীর বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ২০২৩ সালেও দুই ব্যক্তির বিরুদ্ধে তাঁর মেয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল। পুলিসের ধারণা, পুনরায় একই ধরনের ঘটনা ঘটায় লোকলজ্জার ভয়েই ওই তরুণীর এহেন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।