Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিপিনবিহারী গাঙ্গুলি জুনিয়র হাইস্কুলে সপরিবারে বসবাস! অকুপায়েড ট্যাক্সও নেয় পুরসভা, চাঞ্চল্য হালিশহরে

ছাত্রের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ হালিশহরের বিপিনবিহারী গাঙ্গুলী জুনিয়র হাই স্কুল। সে সূত্রে অবাক করা কান্ড সামনে এসেছে।

বিপিনবিহারী গাঙ্গুলি জুনিয়র হাইস্কুলে সপরিবারে বসবাস! অকুপায়েড ট্যাক্সও নেয় পুরসভা, চাঞ্চল্য হালিশহরে
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছাত্রের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ হালিশহরের বিপিনবিহারী গাঙ্গুলী জুনিয়র হাই স্কুল। সে সূত্রে অবাক করা কান্ড সামনে এসেছে। স্কুলের ভিতরে পরিবার নিয়ে বাস করছেন প্রহ্লাদ চন্দ্র জোশী নামে এক ব্যক্তি। অবাক কান্ড আরও আছে। তাঁকে পুরসভা ‘অকুপাইড ট্যাক্স’ এর ব্যবস্থা করে দিয়েছে। সেই ট্যাক্সের রসিদ দিয়ে তিনি জল এবং বিদ্যুতের সংযোগ নিয়েছেন। এই অভিযোগ তুলে স্থানীয়রা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। পরিবারটিকে উঠে যেতে বলেন। তাঁদের প্রশ্ন, স্কুলের মধ্যে একটি পরিবারকে থাকতে দিয়ে পুরসভা কিভাবে ট্যাক্স নেয়? এই ঘটনার পর নড়েচড়ে বসে হালিশহর পুরসভা। প্রহ্লাদবাবুকে নোটিস দিয়েছে তারা।

Advertisement

প্রহ্লাদ জোশী বলেন, ২০১১ সাল থেকে আমরা স্কুলের একটি ঘরে ছিলাম। স্কুলটি তার আগে থেকেই বন্ধ। আমরা গরীব মানুষ। থাকার জায়গা নেই। প্রাক্তন কাউন্সিলার শৈবাল রায় আমাদের অকুপাইড ট্যাক্সের ব্যবস্থা করে দিয়েছেন। প্রশাসন যদি বলে চলে যেতে, তাহলে চলে যাব। কেন ট্যাক্সের কাগজ করে দিয়েছেন? এই প্রশ্নের জবাবে প্রাক্তন কাউন্সিলার বলেন, মানবিকতার খাতিরে এটা করেছি। অকুপায়েড ট্যাক্স তো সরকারি জমিতে থাকলেও করা যায়। স্কুলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। একটি ঘরে ওঁরা আছেন। তবে এখন স্থানীয় মানুষ স্কুল থেকে ওই পরিবারকে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের দাবি, তৃণমূল সরকারে থাকায় ওঁদের তোলা যায়নি। সবরকমভাবে ওঁদের সহযোগিতা করেন তৃণমূলের নেতারা। বিজেপির নেতা অমিত চৌবে বলেন, তৃণমূল কি ধরনের অন্যায় করেছে এর থেকে পরিষ্কার। স্কুলে তৃণমূলের এক কর্মী সপরিবারে বসবাস করছেন এটা ভাবা যায়? তিনি না গেলে ব্যবস্থা নেওয়া হবে।   ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ