নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পাল্টা হিসেবে ‘অপারেশন সিন্দুর’ চালিয়েছে ভারত। গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে সেখানে ঘাঁটি করে বসে থাকা জঙ্গিদের। ‘অপারেশন সিন্দুর’-এ শতাধিক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে ইতিপূর্বে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এবার খতম শীর্ষ স্থানীয় কয়েকজন জঙ্গি নেতার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল নয়াদিল্লি। আরও উল্লেখযোগ্য ঘটনা হল, এই সব জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের বন্দোবস্ত করেছিল পাকিস্তান সরকার। যেখানে উপস্থিত ছিলেন সেনা, পুলিস ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা।



