টানা দ্বিতীয়বার সোনার বুট জিতলেন লায়োনেল মেসি
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: ৩৯ বছর বয়সেও মেসি ম্যাজিক অব্যাহত। ক্লাব ফুটবলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে প্রথম ফুটবলার হিসাবে মেজর লিগ সকারে টানা দ্বিতীয় মরশুমে সোনার বুট জিতলেন আর্জেন্তাইন মহাতারকা। ২০২৬ সালে ৩১ ম্যাচে ২৬টি লক্ষ্যভেদে সর্বাধিক গোলদাতার পুরস্কার জিতলেন লিও। গত মরশুমে ২৮ ম্যাচে গোলের সংখ্যা ছিল ২৯। একই সঙ্গে চলতি মরশুমে তাঁর অ্যাসিস্টের সংখ্যা ১৭। উল্লেখ্য, এর আগে লিগে পাঁচজন ফুটবলার একাধিকবার এই পুরস্কার পেলেও কেউ টানা দুই মরশুমে তা জিততে পারেননি।

Advertisement

রবিবার মরশুমের শেষ লিগ ম্যাচে শার্লটের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল ইন্তার মায়ামি। সেই সুবাদে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকেই প্লে-অফের টিকিট পাকা করল ডেভিড বেকহ্যামের দল। ম্যাচে গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট রয়েছে মেসির নামের পাশে। ইন্তার মায়ামির তিন গোলদাতা যথাক্রমে ইয়ান ফ্রে, লুইস সুয়ারেজ ও রডরিগো ডে পল। শার্লটের হয়ে জোড়া গোল লিয়েল আবাদার। এছাড়া স্কোরশিটে নাম তোলেন রোডোলফো আলোকা।