Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নামখানায় বাজ পড়ে ক্ষতিগ্রস্ত স্কুলবাড়ি! পুড়ল লাইট-পাখা, খসল ছাদের চাঙড়

সকাল বেলা বাজ পড়ে স্কুল ভবনের বৈদ্যুতিক আলো ও পাখা নষ্ট হয়ে গিয়েছে। এমনকি ছাদের কিছু অংশে সিমেন্টের চাঙড় খসে পড়েছে।

নামখানায় বাজ পড়ে ক্ষতিগ্রস্ত স্কুলবাড়ি! পুড়ল লাইট-পাখা, খসল ছাদের চাঙড়
  • ১৫ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: রবিবার আংশিক বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে শহর কলকাতা। তবে প্রবল বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা-কাকদ্বীপ এলাকা। সকাল সাড়ে ৭টা নাগাদ বাজ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হল নামখানা ইউনিয়ন হাই স্কুলে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল বেলা বাজ পড়ে স্কুল ভবনের বৈদ্যুতিক আলো ও পাখা নষ্ট হয়ে গিয়েছে। এমনকি ছাদের কিছু অংশে সিমেন্টের চাঙড় খসে পড়েছে। স্কুল ভবনের চিলেকোঠা ঘরের দেওয়ালও ভেঙে গিয়েছে। 

নামখানা ইউনিয়ন হাই স্কুল সূত্রে খবর, বাজ পড়ার ঘটনায় স্কুলের কলা ভবনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও মূল ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ক্লাস রুমের প্রায় ৪০টি পাখা পুড়ে গিয়েছে। বৈদ্যুতিক আলো অর্থাৎ টিউবলাইট ও বাল্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এবিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণেশ্বর মণ্ডল বলেন, "গত দেড় বছর আগেও ওই বিল্ডিংয়ে বাজ পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। আবারও বাজ পড়ে স্কুলের প্রচুর ক্ষতি হয়েছে। অনেক গুলি বৈদ্যুতিক আলো ও পাখা নষ্ট হয়ে গিয়েছে। স্কুল ভবনের উপরে থাকা সোলার প্যানেলেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।" স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ক্লাস চলাকালীন যদি এমন ঘটনা ঘটত, তাহলে বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ